ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তৃতীয় স্ত্রী গৌরীকে নিয়ে ঘর ছাড়ছেন আমির! এবার কোথায় চললেন অভিনেতা? ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন তাসকিনের মার্কিন ফার্স্ট লেডিকে বেসামরিক সম্মাননা প্রদান ইউক্রেনের নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ

মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ৪ নভেম্বর বুধবার দুপুরে সুজালপুর ইউনিয়নের মুশোহরপাড়া/কামারপাড়ার রাস্তায় ঘটনাটি ঘটেছে।

৫/৭ জনের একটি সংঘবদ্ধ ছিনতাই এবং অপহরনকারীর দল কবিরাজহাটের জনপ্রিয় পল্লী চিকিৎসক সাদ্দাম হোসেন কে অসৎ উদ্দেশ্যে কৌশলে ঘটনাস্থলে ডেকে নিয়ে তার মোটর সাইকেলের গতিরোধ, এলোপাথারী কিলঘুষি, কাছে থাকা টাকা, ব্যবহৃত এন্ড্রোয়েট মোবাইফোন ছিনতাই এবং তাকে চেংদোলা করে মাইক্রবাসে তুলে নেয়ার সময় পল্লী চিকিৎসকের ডাক চিৎকারে কয়েকজন এলাকাবাসী ছুটে এলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়।

মোটর সাইকেলটি তাৎক্ষণিক লক করে দিয়ে রাখায় ছিনতাইকারীরা সেটি নিতে ব্যর্থ হয়।

মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।

পল্লী চিকিৎসক সাদ্দাম হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে অপরাধীরা পল্লী চিকিৎসকের পুর্ব পরিচিত, তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

তদন্তের স্বার্থে এই মুহুর্তে অপরাধীদের নাম গোপন রাখা হয়েছে।

সুজালপুর ইউনিয়নের চাকাই এলাকার ইউপি মেম্বার আব্দুল হাকিম, ভোগনগর ইউনিয়নের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন রয়েল ঘটনায় বিস্ময় প্রকাশ করে অপরাধীদের শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার এস আই দিপু রায়ের সঙ্গে কথা হলে তিনি বলেন ঘটনা সত্য অভিযোগ আমার উপর ন্যাস্ত করা হয়েছে।

তদন্ত চলছে, শীঘ্রই দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তৃতীয় স্ত্রী গৌরীকে নিয়ে ঘর ছাড়ছেন আমির! এবার কোথায় চললেন অভিনেতা?

বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৬:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬