ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​ তৃতীয় স্ত্রী গৌরীকে নিয়ে ঘর ছাড়ছেন আমির! এবার কোথায় চললেন অভিনেতা? ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন তাসকিনের মার্কিন ফার্স্ট লেডিকে বেসামরিক সম্মাননা প্রদান ইউক্রেনের নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​

​উত্তরা সংবাদদাতা :রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ সোহাগ জোয়াদ্দার (৪১)। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম -সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
​গত বুধবার (০৪ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি আভিযানিক দল ১০ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ২৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সোহাগ জোয়াদ্দারকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামীয় স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা সদর থানার দিন্নাতপুর গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল মান্নান এবং মায়ের নাম শামসুন্নাহার।
​ডিজিটাল ডাটাবেজ (সিডিএমএস) পর্যালোচনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ জোয়াদ্দারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর থানায় প্রতারণা, অর্থ আত্মসাত, মারামারি, হত্যাচেষ্টা ও নারী নির্যাতন দমন আইনে ৩টি মামলা এবং উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা পেন্ডিং রয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, “আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​

আপডেট টাইম : ০১:৪৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬