ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিকল্প পদ্ধতি যাচাই করা হচ্ছে: ববি হাজ্জাজ বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান সচল করতে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আ/সামি গ্রে/ফতারের পর কারাগারে ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১১ শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিকল্প পদ্ধতি যাচাই করা হচ্ছে: ববি হাজ্জাজ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় আরব আমিরাতের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় আইজিপির লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী হাওরের জীবনযাত্রা ও সম্ভাবনা তুলে ধরছে জাতীয় গণমাধ্যমগুলো : তথ্য প্রতিমন্ত্রী

ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। এতে বিভাগের ৯০ জন শিক্ষার্থীর ২৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে সাতজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

আজ চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এ প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।

কারুশিল্প বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক আহাম্মদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, চারুকলার শিল্পীদের সৃজনশীল শিল্পকর্ম সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। এসব শিল্পকর্ম বিশ্বদরবারে তুলে ধরতে পারলে বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাপী ইতিবাচক ধারণা গড়ে উঠবে।

তিনি বলেন, বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী শিল্প খুঁজে বের করা এবং তা নিয়ে গবেষণা করা প্রয়োজন। বিজ্ঞানের সঙ্গে শিল্পের সমন্বয় বা সম্পর্ক কীভাবে তৈরি করা যায়, সেটিও গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।

তিনি আরও বলেন, দেশের টেক্সটাইল খাতের উন্নয়নে কারুশিল্পের শিক্ষার্থীদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ সুযোগ সম্প্রসারণে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

আপডেট টাইম : ০৭:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬