ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী হাওরের জীবনযাত্রা ও সম্ভাবনা তুলে ধরছে জাতীয় গণমাধ্যমগুলো : তথ্য প্রতিমন্ত্রী উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মা/মলায় দুই যুবক গ্রে/ফতার সুপার পেট্রোকেমিক্যালের অনুমোদন বিহীন রিফাইনারি নির্মাণ পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নি/হত দুই মাদরাসা ছাত্র, আ/হত এক যান্ত্রিক এই যুগে চট্টগ্রাম ডিসি হিলে লাটিম খেলায় মেতেছে কিশোররা। ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার ফুফাতো ভাইসহ চার জনের মামলায় যুক্তিতর্ক ৭ ডিসেম্বর

লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর জেলার ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন।

তিনি বলেন, দেশের পরিত্যক্ত খাল পুনঃখননের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে ১৫ কিলোমিটার দীর্ঘ একটি মডেল খাল খনন করা হচ্ছে।

আসাদুল হাবিব দুলু আজ লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন শেষে এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণের ম্যান্ডেট পেলে দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির আলোকে গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। চলতি বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করেছেন। এর মধ্যে মহেন্দ্রনগরের খালটি অন্যতম।

তিনি বলেন, মডেল খালটি শুধু পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত হবে না, বরং বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। খালের পাড়ে বৃক্ষরোপণ, মাছ ও হাঁস চাষ এবং গবাদিপশুর জন্য ঘাস উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী আরও বলেন, খালের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় হতদরিদ্রদের নিয়ে ২০ সদস্যের সমবায় সমিতি গঠন করা হবে। সমিতির সদস্যরা খালের মাছ ও হাঁস চাষ, বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রমের দেখভাল করবেন। এতে খালের সুরক্ষার পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি জানান, মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি তিস্তা নদীতে গিয়ে মিলবে।

প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী লালমনিরহাটের এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এছাড়া ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, গ্রাম, ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠনটির কর্মীরা বাল্যবিবাহ, শিশু নির্যাতন, যৌতুক, মাদক, অনলাইন জুয়া ও নারীদের উত্ত্যক্তকরণসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করছেন। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন।

তিনি আরও বলেন, সামাজিক সম্পৃক্ততা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি এলাকার মানুষ কীভাবে অপরাধ থেকে বেরিয়ে এসে অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, প্রধানমন্ত্রী সেই কার্যক্রম সরেজমিনে দেখতেই আসবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী

আপডেট টাইম : ০৬:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬