ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী হাওরের জীবনযাত্রা ও সম্ভাবনা তুলে ধরছে জাতীয় গণমাধ্যমগুলো : তথ্য প্রতিমন্ত্রী উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মা/মলায় দুই যুবক গ্রে/ফতার সুপার পেট্রোকেমিক্যালের অনুমোদন বিহীন রিফাইনারি নির্মাণ পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নি/হত দুই মাদরাসা ছাত্র, আ/হত এক যান্ত্রিক এই যুগে চট্টগ্রাম ডিসি হিলে লাটিম খেলায় মেতেছে কিশোররা। ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার ফুফাতো ভাইসহ চার জনের মামলায় যুক্তিতর্ক ৭ ডিসেম্বর

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মা/মলায় দুই যুবক গ্রে/ফতার

​উত্তরা সংবাদদাতা :

রাজধানীর উত্তরখান থানা এলাকায় রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ৯ই নভেম্বর রাতের বেলায় আকস্মিক এই বিস্ফোরণের পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের গ্রেফতার করে।
​গ্রেফতারকৃত দুই আসামি হলেন:

১। হৃদয় হাসান মিজি প্রকাশ বিষু (১৯)। তার পিতার নাম মৃত কালাম মিজি এবং মাতার নাম রেখা বেগম প্রকাশ হাসিনা বেগম। তার স্থায়ী ঠিকানা চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন নয়াহাটি ইউনিয়নের ধানিয়া মিজিবাড়ীতে। তিনি ঢাকার উত্তরখান থানার বড়বাগ এলাকায় আরিফের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

২। রাকিবুল ইসলাম রিমন প্রকাশ রিমু (২৫)।তার পিতার নাম মৃত মোঃ শফিক এবং মাতার নাম তাসলিমা আক্তার স্বাধীন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানা ঢাকার উত্তরখান থানার বড়বাগ এলাকায়।​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ই নভেম্বর রাতে উত্তরখানের বড়বাগ এলাকায় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। জনবহুল আবাসিক এলাকায় এমন অতর্কিত নাশকতার ঘটনায় সাধারণ মানুষের মাঝে চরম ভীতি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। এ ঘটনায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় হাসান মিজি এবং রাকিবুল ইসলাম রিমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি কিংবা জনমনে ভীতি সৃষ্টির মতো কোনো অসৎ উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। গ্রেফতারকৃত এই দুই যুবকের সাথে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না এবং তাদের কাছে ককটেল বা বিস্ফোরক কীভাবে পৌঁছাল— তা উদঘাটনে পুলিশি জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
​আসামিদের গ্রেফতারের পর উত্তরখান বড়বাগ এলাকায় জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও, ঘটনার পেছনের মূল ইন্ধনদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে উত্তরখান থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান,মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মা/মলায় দুই যুবক গ্রে/ফতার

আপডেট টাইম : ০৫:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬