ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী হাওরের জীবনযাত্রা ও সম্ভাবনা তুলে ধরছে জাতীয় গণমাধ্যমগুলো : তথ্য প্রতিমন্ত্রী উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মা/মলায় দুই যুবক গ্রে/ফতার সুপার পেট্রোকেমিক্যালের অনুমোদন বিহীন রিফাইনারি নির্মাণ পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নি/হত দুই মাদরাসা ছাত্র, আ/হত এক যান্ত্রিক এই যুগে চট্টগ্রাম ডিসি হিলে লাটিম খেলায় মেতেছে কিশোররা। ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার ফুফাতো ভাইসহ চার জনের মামলায় যুক্তিতর্ক ৭ ডিসেম্বর

১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১০ হাজার টন চিনি কিনবে। এতে ভ্যাট ও করসহ মোট ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা।

এছাড়া শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ভ্যাট ও করসহ ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা।

দুটি পণ্য কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।

জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ব্যবস্থার মাধ্যমে পণ্য দুটি কেনা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী

১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

আপডেট টাইম : ০৩:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬