ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরাগে যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন গ্রেফতার ​সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিকল্প পদ্ধতি যাচাই করা হচ্ছে: ববি হাজ্জাজ বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান সচল করতে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আ/সামি গ্রে/ফতারের পর কারাগারে ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১১ শিক্ষার্থী

​সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার

সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ দৃঢ়ভাবে ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নজরদারি আরও কঠোর করা হয়েছে।​বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া রাতের বেলা নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফ্লাডলাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।​স্থানীয় জনগণের সহযোগিতা কামনা। ​সীমান্ত সুরক্ষায় গণমাধ্যমকর্মীসহ স্থানীয় জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে বিজিবি। সীমান্ত এলাকার লোকজনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে ঘোরাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা যেকোনো সন্দেহজনক বিষয় চোখে পড়লে দ্রুত যেন বিজিবিকে অবহিত করা হয়। জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা সীমান্তকে আরও নিরাপদ করে তুলবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তুরাগে যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন গ্রেফতার

​সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার

আপডেট টাইম : ০৯:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬