ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’ ১-০ গোলে পিছিয়ে গেল বাংলাদেশ কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত তৃতীয় টার্মিনাল চালুকরণে সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বদলগাছীতে হায়দার আলী হ/ত্যা: ১২ দিন পর ২ আসামি গ্রে/ফতার, স্বজনদের দাবি মূল রহস্য এখনো অজানা নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত চীনা ভাষায় যৌথ ডক্টরাল প্রোগ্রাম চালু করবে ঢাবি ও বেইজিং নরমাল ইউনিভার্সিটি দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত স্বর্ণ কারিগর প্রতারণা ও আত্মসাতের অভিযোগ, অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি নতুন করে বিতর্কে স্যান্ডপেপার-কান্ড, অস্বস্তি কাটছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটে

নতুন করে বিতর্কে স্যান্ডপেপার-কান্ড, অস্বস্তি কাটছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটে

‘স্যান্ডপেপার-কান্ড’ পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে এক সপ্তাহ ধরে চাঞ্চল্যকর অভিযোগ ও পাল্টা অস্বীকারের পর ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারির রেশ সহজে কাটছে না।

সাবেক সতীর্থ উসমান খাজার বিস্ফোরক আত্মজীবনী প্রকাশের মধ্য দিয়ে পুরোনো ক্ষত নতুন করে উসকে ওঠার পর শুক্রবার ৭০ মিনিটের দীর্ঘ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতিটি প্রশ্নের জবাব দেন কামিন্স।

বইটিতে খাজা দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনার বিষয়ে পুরো দলই জানত, কামিন্সও এর বাইরে ছিলেন না।

তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সুনাম ধূলিসাৎ করা ওই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া শুধু ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে দায়ী করেছিল। অপমানজনক পরিস্থিতিতে তিনজনকেই দেশে ফিরিয়ে আনা হয় এবং নিষিদ্ধ করা হয়।

কামিন্স একাধিকবার বলেছেন, ওই পরিকল্পনার বিষয়ে তিনি কিছুই জানতেন না। খাজার বর্ণনাকে তিনি ‘১০০ শতাংশ ভুল’ বলে দাবি করেন।

তিনি বলেন, “আজকের পর আমি আর এ বিষয়ে কথা বলতে চাই না… কারণ, একটা সময় আমাদের সামনে এগিয়ে যেতেই হবে।”

কামিন্সের এই আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। কেলেঙ্কারির জেরে ড্যারেন লেহম্যান পদত্যাগ করার পর প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

এসইএন রেডিওকে ল্যাঙ্গার বলেন, “আশা করি, এর মধ্য দিয়ে বিষয়টির ইতি টানার একটা পথ তৈরি হবে। কারণ, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

“অস্ট্রেলীয় ক্রিকেটের অনেক মানুষ কষ্ট পাচ্ছেন… এর মধ্যে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষও রয়েছেন।

“আমি যখন অস্ট্রেলীয় ক্রিকেটের কথা বলি, তখন সাধারণ মানুষ, সমর্থক, খেলোয়াড়, সংশ্লিষ্ট সবাইকে বোঝাই- সাবেক খেলোয়াড়, বর্তমান খেলোয়াড় এবং ভবিষ্যৎ প্রজন্মকেও। কোথাও না কোথাও আমাদের এ বিষয়ে ইতি টানতেই হবে।”

সাবেক টেস্ট কিংবদন্তি গ্রেগ চ্যাপেলও পারস্পরিক দ্বন্দ্বের অবসান চেয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, “অস্ট্রেলীয় ক্রিকেটকে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়তে কিংবা পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদে জড়াতে দেখতে চাই না।

“আশা করি, প্যাট বিষয়টির একটা ইতি টেনেছে এবং আমরা গ্রীষ্মের ক্রিকেটে মনোযোগ দিতে পারব।”

বিতর্কের অবসান চেয়ে একের পর এক আহ্বান এলেও বিষয়টি আবারও নতুন করে জ্বলে উঠতে পারে। কারণ স্মিথ ও ব্যানক্রফটের মতো গুরুত্বপূর্ণ কয়েকজন এখনো এ বিষয়ে মুখ খোলেননি। অন্যদিকে নিজের বইয়ের প্রচারে খাজারও গণমাধ্যমের সঙ্গে বেশ কিছু কর্মসূচি রয়েছে।

খাজার নতুন বর্ণনাকে জোরালোভাবে সমর্থন করেছেন ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত তিনি থামবেন না বলেও জানিয়েছেন।

জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি এক বিশ্লেষণে বলেছে, “কামিন্সের প্রশ্নোত্তর পর্বের সবচেয়ে বড় ভুল ছিল, তাঁর ধারণা সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে তিনি সবাইকে বিষয়টির ইতি টেনে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারবেন।

“কিন্তু তা হচ্ছে না। এখানে মানুষের আহত অনুভূতি, ভেঙে যাওয়া সম্পর্ক, ক্ষতিগ্রস্ত আত্মসম্মান এবং সত্য ও ন্যায়বিচার নিয়ে অস্পষ্ট ধারণার বিষয় রয়েছে।

“আপনি যদি এরই মধ্যে নিজের পক্ষ বেছে না নিয়ে থাকেন, তবে এবার বেছে নিন। কারণ, এ ঘটনা আর কখনোই শেষ হবে না।”

প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা কখনো যথাযথভাবে প্রতিষ্ঠিত হবে কি না, সেটি এখনো অনিশ্চিত। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তদন্ত আর নতুন করে শুরু করবে না।

কিন্তু কামিন্স, খাজা ও ওয়ার্নারের ১৫ বছরের বন্ধুত্বে ফাটল ধরেছে।

আট বছর পর এমন বিস্ফোরক অভিযোগ প্রকাশ করায় খাজাকে ‘হালকাভাবে ও দায়িত্বজ্ঞানহীনভাবে’ বিষয়টি উপস্থাপনের অভিযোগ করেন কামিন্স। তাঁর মতে, খাজার কিছু বক্তব্য সম্ভবত মানহানিকরও হতে পারে।

এর জবাবে খাজাকে ‘বাসের নিচে ছুড়ে ফেলার’ অভিযোগ তুলে কামিন্সের সমালোচনা করেন ওয়ার্নার। আর অস্ট্রেলীয় সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’ শিরোনাম করে, ‘অস্ট্রেলিয়ার একটি প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয়েছে।’

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। সপ্তাহজুড়ে তুমুল বিতর্কের মধ্যেও বর্তমান দলের ঐক্য অটুট রয়েছে বলে দাবি করেছেন কামিন্স। বর্তমান দলে স্মিথও রয়েছেন।

কামিন্স জানান, ‘স্যান্ডপেপার-কান্ডে’ অধিনায়কত্ব হারানো এবং এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া স্মিথের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর মতে, অভিজ্ঞ এই ব্যাটার অতীতের ঘটনা আর টেনে আনতে চান না।

কামিন্স বলেন, “আমি স্মিথির সঙ্গে কথা বলেছি। তাঁর সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা ভঙ্গ না করে বলতে পারি, তিনি এসব নিয়ে আর থাকতে চান না। তিনি সামনে এগিয়ে যেতে চান।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’

নতুন করে বিতর্কে স্যান্ডপেপার-কান্ড, অস্বস্তি কাটছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটে

আপডেট টাইম : ০৪:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬