ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী আগামীতে সাফের শিরোপা জিতবে বাংলাদেশ, ডিআরইউকে সিড ফান্ডিংয়ের আশ্বাস মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান, থাইল্যান্ডের নেতৃত্বে রাজনীতিতে আসার আগে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার উত্তরায় ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ শিক্ষার্থীর ফায়ার সার্ভিস প্রশিক্ষণ ও ১০২ হটলাইন প্রচার দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ

স্যান্ডপেপার সম্পর্কে এবার খাজার সাথে একই দাবি করলেন আরেক অস্ট্রেলীয় পেসার

 ‘স্যান্ডপেপার-কান্ড’ নিয়ে উসমান খাজার অভিযোগের পক্ষে অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট পেসার চ্যাড সেয়ার্স। বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না বলে প্যাট কামিন্সের অস্বীকারের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ছিলেন সেয়ার্স। তবে কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে খেলেননি তিনি। ওই ম্যাচেই বল সুইং করানোর জন্য স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে বলা হয়েছিল, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট ছাড়া আর কেউ বিষয়টি জানতেন না। পরে তিনজনকেই দেশে ফিরিয়ে নেওয়া হয় এবং নিষিদ্ধ করা হয়।

তবে গত সপ্তাহে প্রকাশিত নিজের আত্মজীবনীতে খাজা দাবি করেন, পুরো দলই বিষয়টি জানত। ওয়ার্নারও জোরালোভাবে তার এই দাবিকে সমর্থন করেছেন। এবার একই অবস্থান নিলেন সেয়ার্স।

অবসর নেওয়া সেয়ার্স এসইএন রেডিওকে বলেন, “আমার বিশ্বাস, ওই দলের সবাই জানত কী ঘটছিল এবং কী ব্যবহার করা হচ্ছিল।” জোহানেসবার্গে সিরিজের চতুর্থ টেস্টে খেলেছিলেন তিনি।

খাজা আরও দাবি করেন, পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। সেয়ার্স জানান, মাঠ থেকে সেটি সরিয়ে নেওয়ার দায়িত্ব ছিল তার।

তিনি বলেন, “স্যান্ডপেপারটি সরিয়ে নেওয়ার জন্য আমাকে দেওয়া হয়েছিল। তাই এটি আগে থেকে পরিকল্পিত কিছু ছিল না। ওই সময় মাঠে পানীয় নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা খেলোয়াড় ছিলাম আমি।”

তিনি আরও বলেন, “দুটি টেস্ট ম্যাচেই এটি ব্যবহার করা হয়েছিল। বল রিভার্স সুইং করানোর জন্য কী করা হবে এবং কী ব্যবহার করা হবে, তা নিয়ে ড্রেসিংরুমে আলোচনা হয়েছিল।”

বর্তমান টেস্ট অধিনায়ক কামিন্স শুক্রবার দীর্ঘ সংবাদ সম্মেলন করে খাজার অভিযোগ নাকচ করেন। তিনি দাবিগুলোকে ‘১০০ শতাংশ ভুল’ বলে অভিহিত করেন।

২০২১ সালে এক বিবৃতিতে পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ন্যাথান লায়ন ও কামিন্স প্রকাশ্যে বলেছিলেন, ওই পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের তদন্ত নতুন করে শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

শনিবার ওয়ার্নার নিয়ন্ত্রক সংস্থাটির বিরুদ্ধে ‘তথ্য গোপনের’ অভিযোগ তোলেন। তার দাবি, ‘যতদূর তিনি জানেন’, সে সময় হ্যাজেলউড, স্টার্ক কিংবা লায়নের সাক্ষাৎকার নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে পেসারদের সাক্ষাৎকার নেওয়ার তথ্য নিশ্চিত হওয়ার পর রোববার ইনস্টাগ্রামে নতুন বিবৃতি দেন ওয়ার্নার।

তিনি লেখেন, “একটি বিষয় পরিষ্কার করতে চাই- ‘যতদূর আমি জানি’ কথাটিই ছিল মূল বিষয়।”

“পেসারদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল কিংবা তারা বিবৃতি দিয়েছিলে এমন কিছু আমাকে কখনো জানানো হয়নি। ২০১৮ সালে সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ার সময় এই তথ্যগুলো জানা থাকলে তা বেশ কাজে আসত।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

স্যান্ডপেপার সম্পর্কে এবার খাজার সাথে একই দাবি করলেন আরেক অস্ট্রেলীয় পেসার

আপডেট টাইম : ০৫:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬