ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী হাওরের জীবনযাত্রা ও সম্ভাবনা তুলে ধরছে জাতীয় গণমাধ্যমগুলো : তথ্য প্রতিমন্ত্রী উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মা/মলায় দুই যুবক গ্রে/ফতার সুপার পেট্রোকেমিক্যালের অনুমোদন বিহীন রিফাইনারি নির্মাণ পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নি/হত দুই মাদরাসা ছাত্র, আ/হত এক যান্ত্রিক এই যুগে চট্টগ্রাম ডিসি হিলে লাটিম খেলায় মেতেছে কিশোররা। ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার ফুফাতো ভাইসহ চার জনের মামলায় যুক্তিতর্ক ৭ ডিসেম্বর

রেকর্ড ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি কিউই ব্যাটারের

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার বেভন জ্যাকবস। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ১৩৬ রান করার দিন দশেকের ব্যবধানে তিনি এবার ঘরোয়া ৫০ ওভারের ফোর্ড ট্রফিতে ঝড় তুলেছেন। ১৩৭ বলে অপরাজিত ২০২ রান করার পথে ২১টি ছক্কা হাঁকিয়েছেন জ্যাকবস।

ইডেন পার্কে চার নম্বরে ব্যাট করতে নেমে ওটাগোর বোলারদের রীতিমতো শাসন করেছেন এই কিউই ব্যাটার। নিজের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিকে রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। তার ইনিংসে ছিল অবিশ্বাস্য ২১টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিউজিল্যান্ডের কোনো ব্যাটারের এক ইনিংসে এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

বিশ্বরেকর্ড ছুঁতে অবশ্য আর মাত্র দুটি ছক্কা দরকার ছিল জ্যাকবসের। লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ২৩ ছক্কার রেকর্ডটি অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের দখলে। ২০১৮ সালে সিডনিতে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৮ বলে ২৫৭ রান করার পথে তিনি ওই রেকর্ড গড়েছিলেন।

নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন জ্যাকবস। এর আগে এই কীর্তি গড়েছিলেন জেমি হাও (২০১২), মার্টিন গাপটিল (২০১৫) ও চ্যাড বোয়েস (২০২৪)। এখন পর্যন্ত সব ধরনের লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে এটি ছিল জ্যাকবসের মাত্র ৩৩তম ম্যাচ। তবে ২০২৪ সালের শেষদিকে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে ১৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এখনও ওয়ানডে কিংবা টেস্টে তার অভিষেক হয়নি।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম জ্যাকবসের। তার বয়স যখন তিন বছরের কাছাকাছি, তখন পরিবারের সঙ্গে তিনি নিউজিল্যান্ডে পাড়ি জমান। ২০২৩-২৪ মৌসুমের সুপার স্ম্যাশে নিজেকে নতুন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন এই ব্যাটার। ক্যান্টারবুরি কিংসের হয়ে ফিনিশারের ভূমিকায় খেলেছিলেন তিনি। ৬ ইনিংসে ১৮৮.৭৩ স্ট্রাইকরেটে করেন ১৩৪ রান। টুর্নামেন্টে অন্তত ৫০ বল খেলা ব্যাটারদের মধ্যে তার চেয়ে ভালো স্ট্রাইক রেট ছিল শুধু ডগ ব্রেসওয়েলের (২০২.০২)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী

রেকর্ড ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি কিউই ব্যাটারের

আপডেট টাইম : ০৩:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬