ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা নকল গিজার উৎপাদনের দায়ে কারখানা সিলগালা মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী নওগাঁয় প্রায় ৮০ বছর পুরানো (বিটিশ) আমলের কবরস্থ দখল করে ফসল চাষের অভিযোগ নজরুলের আদর্শে গড়তে হবে সাম্য ও মানবতার বাংলাদেশ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ  চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ পুড়ল জেলেদের স্বপ্ন, নিঃস্ব প্রায় শতাধিক পরিবার। শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

*উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গ্রেফতার*

*উত্তরা সংবাদদাতা:*

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর কবির সায়মনকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল ৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আলমগীর কবির সায়মনের পিতা আব্দুল হাই, মাতা জরিনা বেগম। তার গ্রাম বগাপুতা, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ।

পুলিশ বলে প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। মামলাটির এফআইআর নং-৭, তারিখ- ১২ আগস্ট ২০২৬, জিআর নং-১৫৫। ধারা- ৬/৮/৯/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯। এ মামলায় তিনি এজাহারে অভিযুক্ত।

আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আপডেট টাইম : ০১:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬