ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি সূরা আবাসার শিক্ষা: কাউকে অবহেলা নয়, কৃতজ্ঞতা ও পরকালের প্রস্তুতি চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম ৮১ বিলিয়ন ডলারের আইপিওতে ইতিহাস গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের টহল পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মো. রুবেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার রাতে অভিযান চালিয়ে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রুবেলের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার মোহনপুর এলাকায়। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এরআগে বুধবার সন্ধ্যায় কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে নগরের ছোটপুল পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে থেকে গাড়িটি চুরি হয়েছিল।

পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার ডিউটিতে নিয়োজিত একটি মোবাইল টিমের পুলিশ সদস্যরা ছোটপুল এলাকার পুনাক রেস্টুরেন্টের সামনে তাদের ব্যবহৃত নীল রঙের টহল পিকআপটি রেখে দুপুরের খাবার খেতে ভেতরে প্রবেশ করেন। খাবার শেষে বেরিয়ে তারা দেখতে পান গাড়িটি নেই। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে নগরের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট জোরদার করা হয়। সমন্বিত অভিযানের একপর্যায়ে সন্ধ্যা ৬টার পর কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে প্রযুক্তির সহায়তা ও তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দেওয়ানহাট মোড় এলাকা থেকে প্রধান আসামি রুবেলকে গ্রেপ্তার করে হালিশহর থানার বিশেষ আভিযানিক দল।

পুলিশের দাবি, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই সরকারি এই টহল গাড়িটি চুরি করা হয়েছিল। গ্রেপ্তার রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬