শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

আবারও গ্রেনেড হামলা কাশ্মীরে, আহত ৬

  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ২৭৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের শ্রীনগরের করন নগরে গ্রেনেড হামলায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ছয় সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে করন নগরের চেকপোস্টে পাহারার দায়িত্বে থাকাকালীন তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, হামলার জবাবে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে সিআরপিএফ। গ্রেনেড হামলার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে গতবারের মতো এবারও হামলাকারীর পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর শ্রীনগরে গ্রেনেড হামলায় সাতজন সাধারণ মানুষ আহত হয়। জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে গ্রেনেড হামলা হয়। শ্রীনগরের লাল চক থেকে কয়েক মিটার দূরে হরি সিংহ হাই স্ট্রীট মার্কেটে গ্রেনেড ছোড়ে।

গত ৫ আগস্ট কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার কাশ্মীরকে বিশেষ ক্ষমতা দানকারী দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্ত জানায়। শুধু তাই নয় কাশ্মীরকে ভেঙে রাজ্যের মর্যাদা থেকে নামিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। তারপর থেকে কার্যত গোটাবিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে কাশ্মীর। সেই সঙ্গে ভারত-পাক দ্বন্দ্ব বেড়েছে।

এখন কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী ব্যাপক নির্যাতন চালাচ্ছে। কাশ্মীরের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, অ্যক্টিভিস্টসহ প্রায় তিন হাজারের বেশি মানুষকে আটকও করা হয়েছে। কাশ্মীরের কারাগারগুলোতে জায়গা সঙ্কুলান না হওয়ায় আটক অনেককে রাজ্যের বাইরের কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com