সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

পশ্চিমবঙ্গে নতুন আতঙ্ক স্ক্রাব টাইফাস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৩৫৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: ডেঙ্গুর পর পশ্চিমবঙ্গে নতুন আতঙ্ক স্ক্রাব টাইফাস আক্রমণ। রাজ্যে ইতোমধ্যেই এ রোগে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। টাইফাসে আক্রান্ত হচ্ছেন আরও অনেকে।

কয়েকদিন আগে মুর্শিদাবাদের নবগ্রামের এক যুবক এ রোগে মারা যান। এছাড়া অতশী মণ্ডল (৪০) নামে ওই এলাকার আরও এক বাসিন্দা একই রোগে আক্রান্ত হয়েছেন। প্রচণ্ড জ্বর নিয়ে বহরমপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এক ধরনের লাল পোকার কামড়ই অজানা জ্বরের কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ রোগ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন শহরটির বাসিন্দারা। গত বছর কলকাতায়ও এই রোগের সংক্রমণ দেখা গিয়েছিল।

রাজ্যের সরকারি হিসাব অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৩৬ জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুজনের। পরিস্থিতি জটিল না হলেও ইতোমধ্যেই এ বিষয়ে যথেষ্ট সতর্ক কলকাতা পৌরসভা।

কী এই স্ক্যাব টাইফাস?

মাইট নামে অতিক্ষুদ্র একটি জীব কামড়ালে ব্যাকটেরিয়াঘটিত এ রোগ হয়। যার জন্য দায়ী ওরিয়েন্সিয়া শুশুগামুসি নামের একটি ব্যাকটেরিয়া। দেখতে ছোট পোকার মতো হলেও আদতে মাইট কোনো পোকা নয়। আকারে ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার মাপের হয় এটি। এর লার্ভা থেকে এই রোগ ছড়ায়।

স্ক্রাব টাইফাসের লক্ষণ

১. সাংঘাতিক মাথা ব্যথা
২. হাই-ফিভার (১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর)
৩. পিঠে ও বুকে র‍্যাশ (যা ক্রমশই ছড়াবে)
৪. লো ব্লাড প্রেশার (হাইপোটেনশন)
৫. উজ্জ্বল আলোর দিকে চোখ মেলে তাকাতে না পারা
৬. পেশিতে বিশাল ব্যথা

বছর দুই আগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি হওয়া এক শিশুর শরীরে এই রোগ ধরা পড়ে। পশ্চিমবঙ্গের মিরিক এবং সংলগ্ন পাহাড়ি এলাকায় সাধারণত মাইটের খোঁজ পাওয়া যায়।

তবে আশার কথা হলো স্ক্রাব টাইফাসের সঠিক চিকিৎসা হলে জীবনহানির আশঙ্কা কম। আর এই রোগ ছোঁয়াচেও নয় ৷ ডেঙ্গুর মতো ওষুধ স্প্রে বা ফগিং করে স্ক্রাব টাইফাস থেকে মুক্তি পাওয়া যাবে না। স্ক্রাব টাইফাসকে রুখতে দরকার সচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com