শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

ফিল্ম ক্লাব সিনেমার মানুষদের প্রিয় একটি সংগঠন : শাবনূর

  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ২৮২ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: ভোটগ্রহণ শুরু হয় দুপুর ২টায়। এফডিসিতে অবস্থিত বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক সমিতির কার্যালয়ে। দুপুর থেকেই আসতে শুরু করেন চলচ্চিত্রের মানুষেরা। যেন এক মিলনমেলা।

এমনই উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূর। ভোট দেয়া শেষে তিনি বলেন, ‘চমৎকার পরিবেশ। পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকারা এসেছেন। একটা উৎসবমুখর আমেজ চারদিকে। পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি। আশা করি সবাই পাস করবেন।’

শাবনূর আরও বলেন, ‘ফিল্ম ক্লাব আমাদের সিনেমার মানুষদের প্রিয় একটি সংগঠন। সুন্দর নেতৃত্বে জাঁকজমক ও সিনেমার উন্নয়নে কার্যকরী থাকবে ফিল্ম ক্লাব এ প্রত্যাশা করি।’

চলচ্চিত্র শিল্পসংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এই ক্লাবটি। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ চলচ্চিত্রের বিভিন্ন খাতের মানুষ সম্পৃক্ত এই প্রতিষ্ঠানটির সঙ্গে। সংগঠনটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ (সোমবার)। এবার দুটি প্যানেলে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

চলতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন মেহেদী হাসান সিদ্দিকী মনির। তিনি বলেন, ‘এফডিসির প্রযোজক পরিবেশক সমিতির সভাকক্ষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।’

এবারের নির্বাচনে সভাপতি পদে অমিত হাসান ও আতিকুর রহমান লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অমিত হাসানের প্যানেলে লড়বেন ১০ জন নির্বাহী সদস্য। তারা হলেন- ওমর সানী, সাদিকা পারভীন পপি, রত্না কবির, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, সৈয়দ রাফি উদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি ও আবদুল্লাহ জেয়াদ।
আতিকুর রহমান লিটনের প্যানেলে লড়বেন ৯ জন নির্বাহী সদস্য। তারা হলেন- আবু সাকের, শামীম ওসমান, অপূর্ব রায়, এ কে এম মোস্তফা কামাল, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, কবির হোসেন, আব্দুর রহমান ও অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন।

এবার ফিল্ম ক্লাবের মোট ভোটার ৫১১।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com