শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

মির্জাপুরে ম্যাক্সির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৪ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পেছন থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় ম্যাক্সি (পেছন খোলা ছোট পিকআপ) উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার জুই-যুথী পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে আরও দুইজনের মৃত্যু হয়। আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও তিন জন।

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই গ্রামের অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭) ও রংপুর জেলার রাশেদা বেগম। নিহতরা সবাই স্থানীয় নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সকালে উপজেলার গোড়াই থেকে যাত্রী নিয়ে আসা একটি ম্যাক্সি জুই-যুথী পাম্পে জ্বালানি নিতে ঢোকে। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ম্যাক্সিটিকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আরও দুইজনের মৃত্যু হয়। এঘটনায় আহত আরও তিনজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com