মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নে নতুন দিগন্ত নবাবগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নিজ এলাকায় রোগীদের সেবা দিচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র যে কারণে সেভিয়া থেকে বরখাস্ত হলেন আর্জেন্টাইন কোচ তিন দিনে ত্রিশ লাখ ছুঁইছুঁই রাফীর প্রেশার কুকার স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত

করোনা সংকটে যারা অর্থ সহায়তা দিলেন শিল্পী সমিতিতে

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৯০ বার পঠিত

বিনোদন ডেস্ক : মহামারি করোনার কারণে থমকে গেছে গোটা বিশ্ব। অন্যান্য অঙ্গনের মতো চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন অসচ্ছল শিল্পীরা। এরই মধ্যে এসব শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্রাঙ্গনের বেশ কয়েকজন তারকা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আর্থিক সহযোগিতা করেছেন ফরিদুর রহমান সাগর, মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, কনকচাঁপা, শিল্পী, জায়েদ খান। এছাড়া অভিনেতা সজিব তাহের, নাদের চৌধুরী ও লন্ডন প্রবাসী সেলিম চৌধুরী আর্থিক সহযোগিতা করেছেন। আবার কেউ কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন—‘দেশের এই দুর্যোগে শিল্পীদের সহযোগিতায় যেসব ব্যক্তিরা এগিয়ে এসেছেন, তাদের শিল্পী সমিতি আজীবন স্মরণ করবে। আর্থিক সহযোগিতা ছাড়াও অনেকে খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করেছেন। তাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে শিল্পী সমিতি। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো সংকটে থাকা শিল্পীদের সহযোগিতা করে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com