রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক দুই দিনের রিমান্ডে

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৮১ বার পঠিত

আদালত প্রতিবেদক: প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার করা ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক ওহিদুজ্জামানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

পল্টন থানায় দায়ের করা মামলায় ওহিদুজ্জামানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আসামির পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ওহিদুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি।

এ মামলায় ক্রেস্ট সিকিউরিটিজের চেয়ারম্যান ও তার স্ত্রী কারাগারে আছেন। আসামিদের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com