মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কিংবদন্তি রুনা লায়লার জন্মদিন আজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২৭৮ বার পঠিত

উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা’র ৬৮তম জন্মদিন আজ। ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন এই গায়িকা। জন্মদিন উপলক্ষে প্রতিবার দিনটি সাধারণত বিশেষ আয়োজনের মধ্য দিয়েই উদযাপিত হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতি বিবেচনা করে জন্মদিনকে ঘিরে কোনো আয়োজনই থাকছে না।

তবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার সকালে প্রকাশিত হবে রুনা লায়লার সুর করা ‘এই দেখা শেষ দেখা’ গানটি। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ।

১২ ও ১৩ নভেম্বর গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘যেদিন প্রথম লুইপার কণ্ঠে শ্রদ্ধেয় বেগম আখতারের জোছনা করেছে আঁড়ি গানটি শুনি তখন মুগ্ধ হয়ে তাকে অভিনন্দন জানাই। পরে যখন ‘এই দেখা শেষ দেখা’ গানটির সুর করি, তখন তাকে গানটি গাইতে অনুরোধ করি এবং তার প্রতি আমার আস্থা ছিল।’

ধ্রুব মিউজিক স্টেশন সূত্রে জানা যায়, রুনা লায়লার জন্মদিন উপলক্ষে একে একে প্রকাশিত হবে আঁখি আলমগীরের কণ্ঠে ‘কোথায় রেখেছো আমায়’, তানি লায়লার কণ্ঠে ‘কেন হয়ে গেছি পর’ ও হৈমন্তী রক্ষিতের ‘আকাশে মেঘ জমেছে’ গান তিনটি। তানি লায়লার গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। বাকি দুটো গান কবির বকুলের লেখা। গানগুলোর সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ।

রুনা লায়লা জানান, তিনি আরো নতুন কিছু গানের সুর করছেন। করোনার কারণে সেসব সুর করা গানের কাজ আপাতত বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হলেই সবাইকে বিস্তারিত জানাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com