সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকুন্দিয়ায় তুলার গুদামে আগুনে ক্ষতি ২০ লাখ টাকা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এয়ার এশিয়া এক্স বাড়াচ্ছে ভাড়া, কমাচ্ছে ফ্লাইট স্ট্রবেরি চাষে মামুনের সফলতায় উদ্বুদ্ধ টাঙ্গাইলের তরুণরা একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে স্ট্যাম্পে বন বিভাগের জমি বিক্রি ও নেপথ্যে আমিন ভাঙ্গারি চক্র নির্বিকার প্রশাসন বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধের ধাক্কায় নিভে যাচ্ছে কায়রোর রাত কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখি চাষ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আফ্রিদি এবার এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৪৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :  নেপালের তারকা লেগস্পিনার সন্দিপ লামিচানের ডাকে সাড়া দিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। দুজন একসঙ্গে খেলবেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে। এর আগে আইসিসি বিশ্ব একাদশের হয়ে একসঙ্গে খেলেছিলেন আফ্রিদি ও লামিচানে।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নেপালের কির্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে হবে এভারেস্ট প্রিমিয়ার লিগ। যেখানে কাঠমান্ডু কিংস এলেভেনের হয়ে খেলবেন আফ্রিদি। লামিচানের আমন্ত্রণেই মূলত খেলতে যাচ্ছেন তিনি।

দলের ক্যাম্পেইন শুরু করা এক ভিডিওবার্তায় আফ্রিদিকে স্বাগত জানিয়েছেন লামিচানে। তিনি বলেন, ‘কাঠমান্ডু কিংস এলেভেনে স্বাগতম। ছেলেরা আপনাকে মাঠে দেখতে উদগ্রীব। আমি জানি, নেপালে আপনার দারুণ সময় কাটবে। আপনাকে দলে দেখার জন্য তর সইছে না।’

ইংল্যান্ডের দ্য হানড্রেড ও ব্লাস্ট টুর্নামেন্টে খেলতে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন লামিচানে। কিন্তু ভিসা জটিলতায় নেপালে ফিরতে হয়েছে তাকে। এর আগে আফগানিস্তান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে আফ্রিদির বিপক্ষে খেলেছেন লামিচানে।

এবার নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার আগে আফ্রিদি বলেছেন, ‘কাঠমান্ডুতে এটাই আমার প্রথম সফর হবে। আমি এই সফরকে ঘিরে রোমাঞ্চিত। আশা করছি ভালো সময় কাটবে।’

এসময় সংবাদ মাধ্যমের এক কর্মী তাকে প্রশ্ন করেন, এভারেস্ট প্রিমিয়ার লিগে কয়টি ছক্কা মারবেন? উত্তরে হাসি দিয়ে আফ্রিদি বলেন, ‘এটা নির্ভর করছে প্রতিপক্ষের বোলিংয়ের ওপর। তবে আমি আমার সেরাটা দিয়ে নেপালের মানুষকে বিনোদন দেয়ার চেষ্টা করব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com