শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাশিয়ার তেল যুক্তরাষ্ট্রে রফতানি করছে ভারত

  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৯৭ বার পঠিত

রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পর সেগুলো পরিশোধন করে যুক্তরাষ্ট্রে রফতানি করছে ভারত। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এমন কৌশল অবলম্বন করায় উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা, যদিও মোদি সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা। যার মধ্যে অন্যতম রাশিয়ার জ্বালানি তেল। পশ্চিমাদের নিষেধাজ্ঞা অমান্য করে বিশ্বের অনেক দেশই রাশিয়ার তেল আমদানি করছে। এর মধ্যে রযেছে ভারতের নামও।

এবার ভারতের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে রাশিয়ার তেল যুক্তরাষ্ট্রে পাঠানো নিয়ে। যা নিয়ে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। শনিবার (১৩ আগস্ট) ভারতের কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর মাইকেল পাত্র বলেন, রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পর পরিশোধন করে যুক্তরাষ্ট্রে রফতানি করছে ভারত। এমনকি, উৎস লুকিয়ে ফেলতে পরিশোধিত তেল মাঝ-সমুদ্রে নিয়ে জাহাজে পুনরায় লোড করে তা নিউইয়র্কে পাঠানো হচ্ছে। মার্কিন রাজস্ব বিভাগের বরাতেই এমনটি দাবি করেছেন তিনি।

এক বিবৃতিতে মার্কিন রাজস্ব বিভাগের দাবি, গভীর সমুদ্রে রাশিয়ার ট্যাংকার থেকে তেল নেয়ার পর ভারতের গুজরাট বন্দরে যায় জাহাজ। সেখান থেকে তেল পরিশোধনের পর আবারও জাহাজে তোলা হয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে ভারত এমন কৌশলে জ্বালানি তেল রফতানি করছে জানিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ভোক্তা দেশ ভারত। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার তেল ক্রয় বন্ধ করে দেয়, ঠিক সেই সুযোগটা কাজে লাগায় দেশটি। অনেক কম দামে রাশিয়া থেকে তেলের আমদানি বৃদ্ধি করে ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com