মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শাহী ফুলকপি

  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

বনেদি নিয়ম-কানুনে শুধু মাংস রান্না করা যায় তা কিন্তু নয়। এই শীতের শবজি ফুলকপিও রান্না করতে পারেন একটু অন্য নিয়মে। রইল  শাহী ফুলকপি রান্নার রেসিপি।

উপকরণ: ফুলকপি একটি, আলু একটি, গাজর একটি,  পেঁয়াজ কুচি তিনটি, রসুনবাটা এক চা চামচ, আদাবাটা এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, নারিকেল দুধ আধা কাপ, তেঁতুলের রস সিকি কাপ, কিশমিশ আধা মুঠো, কাজুবাদাম আধা মুঠো, লবণ স্বাদমতো, চিনি পরিমাণ মতো, সাদা তেল চার টেবিল চামচ, এলাচ একটি এবং ধনিয়া পাতা।

প্রণালী: তেল গরম করে এলাচ ফোড়ন দিয়ে দিন। এবার পেঁয়াজ কুচি লাল করে ভেজে অর্ধেকটা তুলে রাখুন। বাকি অর্ধেকের মধ্যে রসুন ও আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর জিরা গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। ফুলকপি, আলু ও গাজর টুকরা করে কেটে দিন। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।  কষানো হয়ে এলে নারিকেল দুধ, লবণ ও চিনি দিয়ে ঢেকে দিন। তারপর তেঁতুলের রস মিশিয়ে দিন। কাজু বাদাম, কিশমিশ দিয়ে দিন। সামান্য পানি দিন। রান্না হয়ে এলে নামিয়ে নিন, এবার তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা ছড়িয়ে দিন রেসিপিটির উপর। ব্যাস, রেডি হয়ে গেল শাহী ফুলকপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com