মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাম্পকে ‘সুদর্শন পুরুষ’ বললেন বাইডেন

  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

নির্বাচনে হস্তক্ষেপ মামলায় গ্রেফতারের পর ট্রাম্পের মগশট প্রকাশ করেছে জর্জিয়া কারাগার কর্তৃপক্ষ। এবার ট্রাম্পের মগশট নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেছেন, তিনি ট্রাম্পের মগশট দেখেছেন।

এ সময় তিনি ট্রাম্পকে বিদ্রুপ করে বলেন, ‘সুদর্শন পুরুষ, চমৎকার পুরুষ’।

বর্তমানে তাহো লেকে অবকাশযাপন করছেন বাইডেন। সেখানেই ট্রাম্পের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন তিনি।

 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ মামলায় আত্মসমর্পণ করেন ট্রাম্প। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। অবশ্য ২০ মিনিট কারাবন্দি থাকার পরই জামিনে মুক্তি পান তিনি। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ডলার।

কারাগারে আত্মসমর্পণের সময় ট্রাম্পের মগশট বা মুখমণ্ডলের ছবি তোলা হয়েছিল। এরপর ফুলটন কাউন্টি শেরিফের অফিস থেকে এটি জনসমক্ষে প্রকাশ করা হয়।

গত পাঁচ মাসে এই নিয়ে চারবার গ্রেফতার হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তবে ইতিহাসে এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মগশট প্রকাশিত হলো।

 

মগশটটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করেন ট্রাম্প। এর সঙ্গে তিনি তার ওয়েবসাইটেরও ঠিকানা দিয়েছেন। আর ক্যাপশনে ‍লিখেছেন: ‘ নির্বাচনে হস্তক্ষেপ। কখনোই আত্মসমর্পণ করবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com