সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম দলগাছিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের হরমুজ প্রণালিতে শত্রুদের ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে ফেলার হুমকি আইআরজিসির ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প ধামইরহাটে বিনামুলে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত: অপু বিশ্বাস নেত্রকোণায় তেল ব্যবসায়ীর ১০ দিনের কারাদণ্ড

ডিএনসিসিতে বায়ুদূষণ কমাতে ৩ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির অনুমোদন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পঠিত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণার মাধ্যমে কারণ ও সম্ভাব্য প্রতিকার খুঁজে বের করতে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্থা তিনটি হলো- সেন্টার ফর অ্যাটমসফরিক পলিউশন স্টাডিজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন।

বুধবার রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে ২য় পরিষদের ২৫তম কর্পোরেশন সভায় ‘তাপমাত্রা এবং বায়ু দূষণ হ্রাসে উদ্ভিদের ভূমিকার উপর বেসলাইন স্টাডি: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনানুষ্ঠানিক সেটেলমেন্টে একটি গবেষণা’ শীর্ষক কার্যক্রম পরিচালনার জন্য তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

এ বিষয়ে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। এছাড়া বর্তমানে ঢাকার বায়ু দূষণ অনেক বেশি। আমরা এরই মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। তাপমাত্রা নিয়ন্ত্রণে ও বায়ুদূষণ রোধে এটি ভূমিকা রাখবে। তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তির ফলে গবেষণা করে বায়ুদূষণ রোধে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে আরো কি কি করণীয় সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে। শহরের পরিবেশ রক্ষায় এই সমন্বিত উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখবে।

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সব বিভাগীয় প্রধান ও ডিএনসিসির কাউন্সিলর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com