সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম বদলগাছিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের হরমুজ প্রণালিতে শত্রুদের ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে ফেলার হুমকি আইআরজিসির ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প ধামইরহাটে বিনামুলে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন

সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার পঠিত

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। আটকে যাওয়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com