রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় কিরিলির তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো মানুষ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পঠিত

অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী মৌসুমি ঘূর্ণিঝড় কিরিলি। ঘূর্ণিঝড়টির আঘাতের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইন্সল্যান্ডের উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে কুইন্সল্যান্ডের ওপর দিয়ে বয়ে গেছে কিরিলি।

ওইদিন স্থানীয় সময় সন্ধ্যার পর কুইন্সল্যান্ডের উপকূলীয় পর্যটন শহরের কাছে গ্রেট ব্যারিয়ার রিফে আছড়ে পড়ে কিরিলি। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর কিরিলিকে ক্যাটাগরি ২ ঘূর্ণিঝড় হিসেবে তালিকাভুক্ত করেছে। রাতজুড়ে উপকূলীয় শহরগুলোতে তাণ্ডব চালানোর পর শুক্রবার ভোররাত থেকে শক্তি হারিয়ে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়াপূর্ণ সাধারণ ঝড়ে পরিণত হয়েছে কিরিলি।

কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী স্টিভেন মাইলস জানান, ঘুর্ণিঝড়ের আঘাতের পর থেকে অস্ট্রেলিয়ায় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন অন্তত ৬৪ হাজার মানুষ।

কুইন্সল্যান্ডের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এরগন এনার্জির মুখপাত্র এমা অলিভেরি জানিয়েছেন, ঝড়ে বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই সরবরাহ স্বাভাবিক অবস্থায় পৌঁছাতে কত সময় লাগবে, এখনই তা বলা যাচ্ছে না।

ঝড়ের পর কুইন্সল্যান্ডের গ্রেট ব্যারিয়ার রিফ সংলগ্ন বিভিন্ন উপকূলীয় শহর কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিরিলির জেরে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাবে প্রদেশের বিভিন্ন এলাকায়।

‘এ সময় বাতাসের ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে,’ সর্বশেষ পূর্বাভাসে বলেছে আবহাওয়া দপ্তর।

টানা ঝড়-বৃষ্টির প্রভাবে কুইন্সল্যান্ডে বন্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী স্টিভেন মাইলস।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ অবশ্য জানিয়েছেন, কুইন্সল্যান্ডের দুর্যোগ কবলিত বিভিন্ন এলাকার লোকজনকে সহযোগিতা করতে ইতোমধ্যে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই নিয়ে দু’টি ঘূর্ণিঝড় আঘাত হানল কুইন্সল্যান্ডে। এর আগে ডিসেম্বররে সেখানে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় জ্যাসন।

সূত্র: এবিসি নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com