সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিএসএলের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব খোরশেদ আলম সংসদ গ্রন্থাগারের প্রকাশিত বুলেটিন সকল সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ ভোলায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে : স্পিকার বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনে রুবেলের মৃত্যু রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে : রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন কাল ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

লাফিয়ে বাড়ছে ডিমের দাম, যা বলছেন ব্যবসায়ীরা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

নিত্যপণ্যের বাজারে আবারো বাড়তে শুরু করেছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডিম ডজনে বেড়েছে ১০ টাকার মতো। সপ্তাহখানেক আগেও ফার্মের ডিমের ডজন (বাদামি) বিক্রি হয়েছিল ১৩০ টাকার আশপাশে। ডিমের দাম বেড়ে যাওয়ায় এ নিয়ে ক্রেতাদের মাঝে অস্থিরতা বিরাজ করছে।

গতকাল শনিবার রাজধানীর কারওয়ান, মগবাজারসহ কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। তবে ফার্মের (সাদা) ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকা দরে। ফার্মের পাশাপাশি দর বেড়েছে হাঁসের ডিমেরও। এক সপ্তাহের তুলনায় হালিতে ১০ টাকা বেড়ে হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

কারওয়ান বাজারের এক খুচরা ডিম বিক্রেতা বলেন, আড়তে ডিমের দর বেড়েছে। আড়তে গেলে পাইকাররা জানান, খামারিরা দর বাড়িয়েছে, তাই আড়তে আরো বাড়তে পারে দাম।

পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আমানত উল্লাহ বলেন, রমজানে ডিমের চাহিদা কমে যায়। তখন পাইকারিতে ডিমের পিস ৭ থেকে ৮ টাকায় নেমে আসে। একটা ডিমের উৎপাদন খরচ হয় ১০ টাকার বেশি। সেজন্য এখন থেকেই অনেক খামারি মুরগি উৎপাদন কমিয়েছেন। তাতে ডিমের উৎপাদনও কমেছে। তবে চাহিদা তো কমেনি। এর প্রভাব পড়েছে দামে।

এদিকে বাংলাদেশ ডিম উৎপাদক সমিতির সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ঠান্ডার কারণে উৎপাদন কমে গেছে। তাছাড়া খামারিরা বয়স্ক মুরগি বিক্রি করে ফেলছেন। নতুন করে যেসব বাচ্চা বড় হচ্ছে সেগুলো এখন ডিম দেওয়ার উপযোগী হয়নি। এটি স্থায়ী কোনো সমস্যা নয়। ডিম উৎপাদক মুরগি বড় হচ্ছে, সামনে ঠান্ডাও কমে যাবে, উৎপাদন ঠিক হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com