সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিএসএলের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব খোরশেদ আলম সংসদ গ্রন্থাগারের প্রকাশিত বুলেটিন সকল সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ ভোলায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে : স্পিকার বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনে রুবেলের মৃত্যু রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে : রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন কাল ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

বিনোদন ডেস্কঃ গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে তাকে গুলশানের গান বাংলা টেলিভিশনের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

তিনি বলেন, গান বাংলার প্রধান নির্বাহী তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

সংগীতের জনপ্রিয় মুখ কৌশিক হোসেন তাপস। গান বাংলা টিভির কর্ণধারও তিনি। পাশাপাশি তাপস আওয়ামী সংস্কৃতি অঙ্গনের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গানবাংলা ভবনের ভাঙচুর করা হয়। ভবনটির অধিকাংশ ফ্লোরজুড়ে ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com