রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‌্যাবের অভিযান রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই বৈশাখী শোভাযাত্রাসহ দেশব্যাপী নববর্ষ উদযাপনে সরকারের নানা কর্মসূচি গ্রহণ বরিশালে হাম, রোবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পালিত বৈ-সা-বি ১৪৩২ উপলক্ষে ইউপিডিএফের শুভেচ্ছা বার্তা পিরোজপুর গাঁজাসহ মাদক সম্রাট সরোয়ার আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ আগামী আমন মৌসুমে ১০ লাখ মেট্রিক টন ধান চাল সংগ্রহ করবে সরকার। এরমধ্যে ৩৩ টাকা কেজি দরে ধান, ৪৭ টাকা কেজি দরে সেদ্ধ চাল এবং এবং ৪৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে।

বুধবার (৬ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) এর সভা শেষে এসব কথা জানিয়েছেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।তিনি বলেন, ‘১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এ ধান ও চাল সংগ্রহ করা হবে।

আতপ চাল সংগ্রহ করা হবে ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ সময় পর্যন্ত।এর আগে এফপিএমসির সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘চাল-গমের বিষয়ে যতটুকু মজুত আছে, যতটুকু আমদানি দরকার, তার চেয়ে কিছুটা বেশি আমদানি ও সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছি। প্রয়োজন যদি এক্স হয়, তবে টার্গেট এক্স প্লাস ওয়ান করতে বলেছি।’

তিনি আরো বলেন, ‘আমরা ধান ও চাল সংগ্রহের দাম ঠিক করে দিয়েছি।
সেটা যেন ভোক্তা ও কৃষকদের জন্য যুক্তিপূর্ণ হয়। আমরা একটা দাম ঠিক করবো আর বাজারে এর থেকে বেশি ব্যবধানে বিক্রি হবে এমন যেন না হয়, তাহলে বাজারে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com