শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

শান্ত-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা

  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা বাংলাদেশ পড়তে পারত আরও বিপদে। অক্ষরের করা নবম ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দেন জাকের আলী অনিক। তবে, ক্যাচ মিস করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাতে, মিস অক্ষরের হ্যাটট্রিক করার সম্ভাবনা। জীবন পাওয়া জাকের আলী ও তাওহিদ হৃদয় মিলে চেষ্টা করছেন বিপদ সামাল দেওয়ার।

দলীয় ৮ রানের মাথায় ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে চাপে পড়ে মিরাজবাহিনী। তবে সে ধাক্কা কাটিয়ে উঠতে মাঠে নেমে ধীর স্থির ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তাদের জুটিটি অর্ধশতক পার করেছে। শান্ত ৫৯ বলে ২৬ রান ও হৃদয় ৪৯ বলে ৩০ রান নিয়ে ক্রিজে আছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের মাথায় রোমারিও শেফার্ডের বলে এলবিডল্লিউ’য়ের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন সাইফ। আউট হওয়ার আগে ৬ বলে ৩ রান করেন।

এরপর সাইফের দেখানো পথ ধরেন দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য। তিনি রস্টোন চেসের বলে ক্যাচআউট হওয়ার আগে করেন ৬ বলে ৪ রান। ফলে দলীয় ৮ রানের মাথায় ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যযের মুখে পড়ে মিরাজবাহিনী।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

ম্যাচে প্রথমবারের মতো টাইগার দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে দলে জায়গা হারিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। জায়গা হয়নি মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানাদের। একাদশে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের লক্ষ্য আবারও জয়ের ট্র্যাকে ফিরে আসা। টানা ৫টি ওয়ানডে সিরিজ হারের পর তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো করার প্রত্যাশা মেহেদী হাসান মিরাজদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com