বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে কর্মসংস্থান বিষয়ক আলোচনা সভা

  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৩৬৮ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: দেশের মুদ্রণশিল্পের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের অষ্টম পর্বের বিদায়ী ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে অষ্টম পর্বের বিদায়ী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবর্ষ শেষে কর্মের শুরুতে কর্মঠ, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ সম্পর্কে দিকনির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়।
এতে বক্তারা বলেন, ভালো ছাত্র হওয়ার সঙ্গে সঙ্গে আগে ভালো মানুষ হতে হবে, নির্ভুল ও মানসম্মত কাজ শিখতে হবে। তোমাদের চাকরির পেছনে ঘুরতে হবে না, কাজ জানলে চাকরি তোমাদের খুঁজবে। নিজের মধ্যে স্বকীয়তা আনতে হবে, তাহলেই কর্মজীবনে সফল হবে।

এতে প্রধান অতিথি ছিলেন ইউনুস গ্রুপ ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি প্রাক্তন ছাত্র ও সমূৎসুখ প্রিন্টার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাঈফ শাহারিয়ার জাহেদী এবং প্রাক্তন ছাত্র দৈনিক সময়ের আলো’র প্রকাশক গাজী আহমেদ উল্লাহ এতে বক্তব্য রাখেন।

গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোল্লা মো. গোলাম মোস্তফা।

আরও উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর (টেক) সাহানা আকতার আলম, প্রোগ্রামার প্রকৌশলী মো. আয়েত আলী, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (প্রিন্টিং) মো. মোফাকারুল ইসলাম, ওয়ার্কশপ সুপার গোলাম মো. ফরহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর আরিফ হোসেনসহ বিদায়ী শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com