ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

ব্যারিস্টার তাপস পেলেন নৌকা, ধানের শীষ ইশরাকের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। প্রতীক পাওয়ায় এখন থেকে তাদের নির্বাচনী প্রচারে বাধা কাটল।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গোপীবাগ রোডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

ধানের শীষ প্রতীক নেন প্রকৌশলী ইশরাক। আর আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে প্রতীক নেন ব্যারিস্টার আলী আসিফ খান।

তাপস-ইশরাক ছাড়াও এই নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা, আম প্রতীক নিয়ে এনপিপির বাহরানে সুলতান বাহার ও মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ কাউন্সিলর পদে ৩৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮২ জন প্রার্থীসহ মোট ৪২৪ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, এখন থেকে সকল প্রার্থীরা নিয়ম মেনে প্রচার প্রচারণা করতে পারবেন। মাইকে প্রচার করা যাবে তবে দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে তা শেষ করতে হবে। প্রচারণার সময় কোনো প্রার্থী বা প্রার্থী পক্ষের লোকজন যেন কোনো মানুষকে উত্যক্ত না করে। প্রচারণার নামে মানুষকে বিরক্ত করা যাবে না। বিশেষ করে ধর্মীয় অবমাননা করা যাবে না।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার প্রথম দুই সিটির সব কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

ব্যারিস্টার তাপস পেলেন নৌকা, ধানের শীষ ইশরাকের

আপডেট টাইম : ১২:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০