ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকাশে বিইউপিতে ‘ডেভথন ১.০’প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকাশে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডেভেলপমেন্ট লিডার্স ক্লাবের আয়োজনে ‘ডেভথন ১.০’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিইউপি ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্টের স্টাডিজ, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সের (এফএএসএস) সার্বিক ত্বত্তাবধায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের লক্ষ্য ছিল তরুণ অংশগ্রহণকারীদের উদ্ভাবনী শক্তি বিকাশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে দেশের উন্নয়ন খাতের অনুপ্রেরণামূলক কাজে উদ্বুদ্ধ করা। শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক জ্ঞান, সমস্যার সমাধান এবং দক্ষতা অর্জনের মধ্য দিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে সম্পর্ক স্থাপন ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করাই উক্ত ‘ডেভথন ১.০’ প্রতিযোগিতার উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী এবং বিশেষ অতিথি হিসেবে বিইউপির উপ-উপাচার্য প্রফেসর এম আবুল কাশেম মজুমদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবন্ধ বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ড. আতিউর রহমান এবং বিইউপির বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকাণ্ডের ওপর আলোকপাত করার পাশাপাশি তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে তরুণ প্রজন্মকে আহ্বান জনান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম গ্যারিসন ২য় রানার্সআপ, বিইউপির টিম নেভিগেটরস ১ম রানার্সআপ এবং টিম ক্যাপিটালিস্ট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সের (এফএএসএস) ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম সেমিনার সঞ্চালন করেন। সেমিনারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকাশে বিইউপিতে ‘ডেভথন ১.০’প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৯:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০