ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

নারায়ণগঞ্জে বোমা তৈরির প্রশিক্ষণপ্রাপ্ত চার জেএমবি আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে টাইম বোমা তৈরির প্রশিক্ষণপ্রাপ্ত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ বই ও লিফলেট। শুক্রবার (৬ মার্চ) রাতে সদর উপজেলার ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার গণমাধ্যমকে এই তথ্য জানান।

আটককৃতরা হলো, চট্টগ্রাম হাটহাজারি এলাকার মাশরুর আনোয়ার চৌধুরী ওরফে লোন উলফ ওরফে ট্রুথ সরকার, মোহাম্মদ কাওসার আলম ওরফে ফরহাদ নূর, পাঁচলাইশ এলাকার আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত এবং কুমিল্লার বরুড়া এলাকার হাফেজ মো. রাকিবুল ইসলাম।

র‍্যাব জানায়, তারা বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরি করছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা তারা। চাকরিরত অবস্থায় তারা জেএমবিতে যোগ দেন। শুক্রবার রাতে সাইনবোর্ড এলাকায় গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।

র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ‘ঢাকা ও নারায়ণগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তারা। পরিকল্পনা বাস্তবায়ন করতে তারা শক্তিশালী টাইম বোমা তৈরির কৌশল রপ্ত করেছিল।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

নারায়ণগঞ্জে বোমা তৈরির প্রশিক্ষণপ্রাপ্ত চার জেএমবি আটক

আপডেট টাইম : ০৯:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০