ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নেশার’ পর কুসুমের ‘প্রবল ঘোর’ রিকশাচালক মুচিরাও লেনদেন করতে পারবেন বাংলা কিউআর দিয়ে: গভর্নর যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: আখতার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ১৬ অক্টোবর পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার যুদ্ধ বন্ধে ‘নতুন প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

মধ্যরাতের ঝড়-বৃষ্টিতে ঘুম ভাঙল নগরবাসীর

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাত তখন আনুমানিক তিনটা। ১৯তম রোজা রাখার নিয়তে সাহরি খেতে কেউ ঘুম থেকে উঠেছেন আবার কেউবা ঘুমে অচেতন। হঠাৎ করে প্রবল বেগে ঝোড়ো বাতাস বইতে থাকে। আকাশে ঘনঘন বিদ্যুৎ চমকাতে থাকে। সেই সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যে গুমোট গরম পরিবেশ হিমেল পরিবেশে পরিণত হয়। অনেকেই আড়মোড়া ভেঙে যখন ঘুম থেকে উঠে সাহরি খেতে বসেন তখন বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মোহাম্মদ আবদুল লতিফ জানান, রাজধানীর আগারগাঁওয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৫৪ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে ঝোড়ো বাতাসসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক দফা বৃষ্টিপাত হয়।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘নেশার’ পর কুসুমের ‘প্রবল ঘোর’

মধ্যরাতের ঝড়-বৃষ্টিতে ঘুম ভাঙল নগরবাসীর

আপডেট টাইম : ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯