ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

নোবিপ্রবি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ‘সত্য সদা সংবাদে, সাহস শীর্ষ-সংঘাতে’ স্লোগানকে প্রতিপাদ্য করে ২০১৪ সালের ১১ অক্টোবর যাত্রা শুরু করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।

সংগঠনটির পথচলার ৬ষ্ঠ বছর (অর্ধযুগ) পূর্ণ করেছে আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়াম ভবনের ২য় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নোবিপ্রবিসাসের সভাপতি আব্দুর রহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম। আরও ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সাংবাদিক সমিতির নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিক সমিতির অফিসিয়াল ওয়েবসাইট (NSTUJA.ORG) উদ্বোধন করা হয়।

উপাচার্য বলেন, ‘আমাদের অর্জনসমূহ সারাদেশে ছড়িয়ে দিতে নোবিপ্রবি সাংবাদিক সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাবতীয় তথ্য উপাত্ত যথাযথভাবে বিশ্লেষণ করে সংবাদ প্রকাশ করলে আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হবে। শিক্ষার্থী থাকাবস্থায় সাংবাদিকতার সঙ্গে থাকার ফলে যেগুলো শেখার সুযোগ হচ্ছে, সেগুলো ভবিষ্যৎ জীবনকে অনেক সুন্দর করতে ভূমিকা রাখবে।’

‘সর্বোপরি আমরা আশা করবো সাংবাদিক সমিতি ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাজকে এগিয়ে নিতে সহায়তা করবে’, বলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নোবিপ্রবি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট টাইম : ০৭:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০