ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

ইআরএফের ভোট গ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নির্বাচনের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। এই নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনটির সদস্যরা তিনটি পদে আগামী দুই বছরের জন্য সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও চারজন কার্যকরী পরিষদের সদস্য বেছে নেবেন।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা আড়াইটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এর আগে সকাল ১০টায় ইআরএফের দ্বি-বার্ষিক সাধারণ সভা (বিজিএম) ২০২০ অনুষ্ঠিত হয়।

এবার ইআরএফ নির্বাচনে সভাপতি পদে লড়ছেন অনলাইন বিজনেস পোর্টাল অর্থসূচক ডটকমের সম্পাদক জিয়াউর রহমান ও টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের নিউজ এডিটর শারমীন রিনভী।

দ্বি-বার্ষিক এই পরিষদের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন হাসান আরিফ ও কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম। আর কার্যকরী সদস্য পদে লড়ছেন ৬ জন। তাদের মধ্যে চারজন নির্বাচিত হবেন।

সদস্য পদের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন- বদিউল আলম, সিরাজুল ইসলাম কাদির, সুনীতি কুমার বিশ্বাস, সৈয়দ শাহনেওয়াজ করিম, আজিজুর রহমান রিপন ও রহিম শেখ।

এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং মনিরুজ্জামান টিপু। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৩৮ জন।

এদিকে, সহ-সভাপতি পদে শফিকুল আলম, সাধারণ সম্পাদক পদে এম রাশেদুল ইসলাম এবং অর্থ-সম্পাদক পদে রেজাউল হক কৌশিক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ইআরএফের ভোট গ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

আপডেট টাইম : ০৫:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০