ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত কফি পান করার ৫ উপকারিতা সঙ্গীর সঙ্গে খাবার খেলে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করা ‘নিরাপদ, টেকসই, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবিতে দাবা টুর্নামেন্ট ৯ অক্টোবর বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি উলিপুর সীমান্ত বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি, গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে : রেলপথ মন্ত্রী প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

করোনায় ময়মনসিংহ মেডিক্যালে আরো ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো আটজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।

আটজনের তিনজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন।

করোনা সংক্রমণে মৃতরা হলেন ময়মনসিংহের ত্রিশালের আক্তারা (৪৮), ফুলপুরের নুরুল ইসলাম (৭০) ও নান্দাইলের ফাতেমা খাতুন (৫৫)।

উপসর্গ নিয়ে যাঁরা মারা গেছেন তাঁরা হলেন ময়মনসিংহের ত্রিশালের ফিরোজা খাতুন (৬০), মুক্তাগাছার আবদুল কাদের (৪৫), নান্দাইলের মোর্শেদ (৬২), গৌরীপুরের নজরুল ইসলাম (৫৬) ও নেত্রকোনার জেলার পূর্বধলার ফরিদা (৩৫)।

আজ শনিবার (২৮ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

ডা. মুন আরো জানান, হাসপাতালের করোনা ইউনিটে ১৭৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

এদিকে জেলা সিভিল সার্জন মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৬২ নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত ২০ হাজার ৭৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯০৯ জন। করেনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন দুই হাজার ৮১৭ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত

করোনায় ময়মনসিংহ মেডিক্যালে আরো ৮ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১