ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

রমজানে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি

সিটিজেন প্রতিবেদকঃ রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেলে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

গতকাল মঙ্গলবার খুলনায় টিসিবির ট্রাকসেলের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারাদেশে ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে।

এর আগে, সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রামে রোজাকে সামনে রেখে ছোলা, খেজুরসহ পাঁচ পণ্য বেচতে শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

তিনি বলেন, সোমবার সকাল ১০টা থেকেই টিসিবির ট্রাকসেল শুরু হয়েছে। মঙ্গলবার খুলনায় বাণিজ্য উপদেষ্টা কার্যক্রমের উদ্বোধন করবেন।

চট্টগ্রামের হাটহাজারীর টিসিবির ডিলার এস এম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শাহনাজ সুলতানা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ১০টা থেকেই ট্রাকসেল শুরু হয়েছে। আমাদের গাড়িগুলো ইতোমধ্যেই পণ্য নিয়ে বের হয়ে গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

রমজানে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি

আপডেট টাইম : ০২:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫