ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

মানববন্ধনের পরিবেশ ভারি হয়ে ওঠেছে তুবার কান্নায়

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:তাসলিমা বেগম রেনুকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত বিচার আইনের আত্ততায় আনতে হবে। শুক্রবার জুমার নামাজের পর মহাখালী স্বাস্থ্য অধিদফতরের সামনে এলাকাবাসী ও নিহতের স্বজনরা এক মানববন্ধন দাবি এ জানান।

মানববন্ধনে বলা হয়, রাজধানীর বাড্ডা এলাকায় উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চা ভর্তি করানোর তথ্য সংগ্রহ করতে এসে দুর্বৃত্তদের গণপিটুনিতে মর্মান্তিকভাবে নিহত হন মহাখালী ‘জ’ ব্লকের বাসিন্দা তাসলিমা বেগম রেনু। ছেলেধরার গুজব ছড়িয়ে রেনুকে পিটিয়ে হত্যা করা হয়।
এলাকাবাসী দাবি, রেনুকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের সবাইকে দ্রুত বিচার আইনের আওতায় আনতে হবে। উপযুক্ত শাস্তি দিলে ভবিষ্যতে এমনভাবে আর কাউকে নির্মমভাবে প্রাণ হারাতে হবে না।

মানববন্ধনে রেনুর বড় বোন নাজমুন নাহার নাজমা ও ভাগ্নে সৈয়দ নাছির উদ্দিন টিটু বলেন, এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি। আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে বিচার না করলে রেনুর মতো আগামীতে অন্য কেউ এ রকম মর্মান্তিক হত্যার শিকার হতে পারে। এ সময় রেনুর ছোট মেয়ে তুবার কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।

মানববন্ধনটি মহাখালী গাউসুল আজম মসজিদ থেকে ওয়্যারলেস গেইট হয়ে স্কয়ার ভবনের সামনে গিয়ে শেষ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মানববন্ধনের পরিবেশ ভারি হয়ে ওঠেছে তুবার কান্নায়

আপডেট টাইম : ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯