ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ জেলায় শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন শুরু সাবিলার সংসার ভাঙার গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে! ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প অবশেষে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার, নেয়া হচ্ছে হাসপাতালে ঝাড়ফুঁকের আড়ালে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অধ্যক্ষ গ্রেপ্তার পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন গিল জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর করলো পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন

নতুন ওষুধ আগামীকাল থেকে স্প্রে শুরু করবে ঢাকা উত্তরে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: চীন থেকে আমদানি করা নতুন ওষুধ আগামীকাল (বৃহস্পতিবার) থেকে স্প্রে শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

প্রথমে কিছু ওয়ার্ডে এবং পর্যায়ক্রমে ডিএনসিসির সব ওয়ার্ডে নতুন এ ওষুধ ব্যবহার করা হবে।
বুধবার (৭ আগস্ট) গুলশানে ডিএনসিসির নগর ভবনে মশক নিধন কার্যক্রম এবং কীটনাশকের অগ্রগতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে ডিএনসিসির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলমে মেয়র আতিকুল ইসলাম বলেন, নতুন ওষুধের ফিল্ড টেস্ট ও ল্যাব টেস্ট শেষ হয়েছে। মঙ্গলবার রাতে আমাদের কাছে রিপোর্ট এসেছে। ওষুধ মেশানো হচ্ছে, আগামীকাল থেকে স্প্রে করতে পারবো আশা করছি। আগের ওষুধের চেয়ে নতুন ওষুধ বেশি কার্যকর। পর্যায়ক্রমে সব ওয়ার্ডেই নতুন ওষুধ স্প্রে করা হবে।

তিনি আরও বলেন, প্রতি ওয়ার্ডে ৯ সদস্যের একটি সেল করা হয়েছে। তাদের সঙ্গে স্কাউটস ও বিএনসিসির সদস্যরাও থাকবেন। বাড়িতে গিয়ে এডিস মশার প্রজননস্থল খুঁজে দেখবে। যদি পাওয়া যায়, তাহলে স্টিকার লাগিয়ে দেয়া হবে। কিছুদিন পর আবার ফলোআপ করা হবে। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে জরিমানা করা হবে।

সংবাদ সম্মেলনে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেই সঙ্গে নগরবাসীকে ডেঙ্গুবিষয়ক সচেতন করতে গত সাতদিনে দেড় লাখ লিফলেট বিতরণ করেছে সংস্থাটি। পাশাপাশি এডিস মশার সম্ভব্য প্রজননস্থল, লার্ভা পাওয়ায় বিভিন্ন ভবন মালিক ও কর্তৃপক্ষকে প্রায় ২৪ লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

৫ জেলায় শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন শুরু

নতুন ওষুধ আগামীকাল থেকে স্প্রে শুরু করবে ঢাকা উত্তরে

আপডেট টাইম : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯