ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ জেলায় শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন শুরু সাবিলার সংসার ভাঙার গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে! ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প অবশেষে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার, নেয়া হচ্ছে হাসপাতালে ঝাড়ফুঁকের আড়ালে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অধ্যক্ষ গ্রেপ্তার পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন গিল জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর করলো পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন

সরকারি সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: যুক্তরাজ্যে সরকারি সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।
পরে গণভবনে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ জ্যেষ্ঠ নেতারা।

এর আগে বিকেল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই ইউরোপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন।

লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব ঊইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

৫ জেলায় শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন শুরু

সরকারি সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯