ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে

চারঘাটে ডিবির অভিযান ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক]৩০ মার্চ ২০২৬
​রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ শাপলা খাতুন (২৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে চারঘাট থানাধীন বালুদিয়ার গ্রামস্থ নিজ বসতবাড়ি থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তার স্বামী ও সহযোগী মোঃ রাসেল আলী (৩২)।
​
পুলিশ সূত্রে জানা যায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ আলীর নেতৃত্বে এসআই মোঃ নাসিম উদ্দিন, এসআই মোঃ দাউদ উজ জামান আকাশসহ সঙ্গীয় ফোর্স চারঘাট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ ডিউটিতে ছিলেন। রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বালুদিয়ার গ্রামে জনৈক ব্যক্তির বাড়ির উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে দুই ব্যক্তি।
​খবর পেয়ে ডিবি পুলিশের দলটি রাত ১১:৩০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আসামিরা। এসময় নারী কনস্টেবল নারী কনেস্টেবল এর সহায়তায় শাপলা খাতুনকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী রাসেল আলী দৌড়ে পালিয়ে যান।
​
গ্রেপ্তারকৃত শাপলা খাতুনের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার কোচড় থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা। জব্দকৃত ইয়াবা ডিজিটাল মেশিনে পরিমাপ করে দেখা যায় এর মোট ওজন ১৫০ গ্রাম।
​
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
​এ বিষয়ে এসআই মোঃ নাসিম উদ্দিন বাদী হয়ে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

চারঘাটে ডিবির অভিযান ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

আপডেট টাইম : ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬