ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ভ্যাট রিটার্ন জমার সময়সীমা নির্ধারণে নতুন অধ্যাদেশ দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হচ্ছে; ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষিতে সহায়তা প্রত্যাশা করছি: অর্থমন্ত্রী অঢেল সম্পদের মালিক একাধিক মামলার আসামি অমিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

সকালের গাড়ি ছাড়বে রাতে, হতাশ ঈদযাত্রীরা

গত ৭২ ঘণ্টায় মহাসড়কে ব্যাপক যানজটের কবলে পড়েছেন ঘরমুখী যাত্রীরা। ৫ ঘণ্টার পথ ২০/২২ ঘণ্টা পথে কাটিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন তারা। যেসব গাড়ি এখনও রাজধানী ছেড়ে যায়নি সেগুলো কখন ছাড়বে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

শাহ ফতেহ আলী পরিবহনের বগুড়াগামী সকাল ৬টার বাস কল্যাণপুর বাস কাউন্টার ছেড়ে যাবে ১৪ ঘণ্টা পর রাত ১০ টায়। শনিবার (১০ আগস্ট) সকালে শাহ ফতেহ আলী পরিবহন কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু শাহ ফতেহ আলী পরিবহন নয়; হানিফ, এসআর, শ্যামলীসহ উত্তরবঙ্গগামী সব পরিবহনই শিডিউল সময়ের চেয়ে ৮-১০ ঘণ্টা পিছিয়ে দিচ্ছে শনিবারের সব বাসের যাত্রা।
হাসিমুখে পরিবার-পরিজন নিয়ে বাস টার্মিনালে আসা ঘরমুখী যাত্রীরা কাউন্টারে এসেই বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন। সঙ্গে থাকা শিশু ও ভারী গাট্টি-বোচকা নিয়ে বিপাকেও পড়েছেন তারা। অসহায় মুখে গাদাগাদি করে কেউ কেউ কাউন্টারে বসে পড়েছেন। আবার কেউ কেউ বাসায় ফিরে যাচ্ছেন।

বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের সকাল সাড়ের ৬টার বাস কখন ছাড়বে জানতে চাইলে পরিবহনটির কর্মকর্তা জামিল বলেন, যারা সকাল সাড়ে ছয়টার যাত্রী তাদের সন্ধ্যার পর যোগাযোগ করতে বলা হয়েছে। যাত্রীরা আমাদের ফোন করে তিন ঘণ্টা পর পর বাসের অবস্থান জানতে পারবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সকালের গাড়ি ছাড়বে রাতে, হতাশ ঈদযাত্রীরা

আপডেট টাইম : ১১:১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯