ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

৫ আগস্টের রক্তঝরা হামলার অভিযোগ মাথায় নিয়েই প্রকাশে ঘুরছে কাজী শফিকুল দায়িত্বে বহাল তবিয়তে রাজনৈতিক ছত্রচ্ছায়া

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে ছাত্র-জনতার ওপর ৫ আগস্টের ভয়াবহ হামলার পর দেশজুড়ে যখন ন্যায়বিচারের দাবি উঠেছে,ঠিক সেই সময়েই সবচেয়ে বিতর্কিত বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে—অভিযোগের কেন্দ্রে থাকা আ’লীগের দোসর সাবেক ছাত্রলীগ সদস্য কাজী শফিকুল ইসলাম।

ভিডিও,ছবি ও প্রত্যক্ষ অভিযোগের পরও ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে অভিযুক্ত এই ব্যক্তি ৪ নং ওয়ার্ডের কাজীর দায়িত্ব পালন করছেন। যা নিয়ে ক্ষোভ ও বিস্ময় ক্রমেই রূপ নিচ্ছে তীব্র জনরোষে।

কাজী শফিকুল ইসলাম রাজশাহী নগরীর রাজপাড়া হেলেনা বাদ এলাকার মৃত গোলাম মর্তুজা ছেলে।

তার ভাই ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক অপর ভাই মোঃ রফিকুল ইসলাম আ’লীগ সদস্য। এই রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার বলয়ই কি তাকে আজ পর্যন্ত অদৃশ্য ঢাল হয়ে রক্ষা করে চলেছে-সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

৫ আগস্ট রাজশাহীতে চলমান ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর সংঘটিত হামলার ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওইসব ভিডিওতে হামলার স্থলে কাজী শফিকুল ইসলাম হামলার সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ছাত্রদের ওপর হামলার ও সহিংসতার দৃশ্য দেশজুড়ে আলোড়ন তুললেও বাস্তবতা হলো-এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেই।

সাধারণ নিয়ম অনুযায়ী এমন গুরুতর অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত দিয়ে তদন্তের আওতায় আনার কথা।

কিন্তু কাজী শফিকুল ইসলাম ক্ষেত্রে ঘটছে ঠিক উল্টোটা। তিনি নিয়মিত দায়িত্ব পালন করছেন এবং ক্ষমতার অংশ হিসেবেই বহাল রয়েছেন।

৪ নং ওয়ার্ডের এখন প্রকাশ্যেই প্রশ্ন উঠছে-আইন কি সত্যিই সবার জন্য সমান,নাকি রাজনৈতিক পরিচয় থাকলে বিচার থেমে যায়?অভিযুক্ত একজন ব্যক্তি যদি কোনো ধরনের তদন্ত ছাড়াই কাজীর দায়িত্বে বহাল থাকেন,তাহলে প্রশাসনের এই নীরবতা ভবিষ্যতে আরও বড় সংকট ডেকে আনতে পারে।

৫ আগস্টের ঘটনার পর থেকে ছাত্রদের ক্ষোভও ক্রমাগত বাড়ছে। এক শিক্ষার্থী বলেন,আমরা রাস্তায় হামলার শিকার হয়েছি,আমাদের সহপাঠীরা আহত হয়েছে। অথচ অভিযুক্ত ব্যক্তি এখনো নিরাপদে ঘুরে বেড়াচ্ছেন। এতে ন্যায়বিচার শব্দটাই অর্থহীন হয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে জানতে কাজী শফিকুল ইসলাম
কে মুঠোফোন ফোন দিলে তিনি ফোন কেটে দেয়।
পরে আবারও একাধিক ফোন দিলে তিনি অন্য এক ব্যক্তিকে দিয়ে ফোন রিসিভ করান।ফলে তার বক্তব্য পাওয়া যায় নি।

এবিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল কালাম আজাদ বলেন,
আইন সবার জন্য সমান আর আইনের চোখে অপরাধী শুধু অপরাধী।সে যদি হামলার সাথে জড়িত থাকে তদন্ত করে সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

৫ আগস্টের রক্তঝরা হামলার অভিযোগ মাথায় নিয়েই প্রকাশে ঘুরছে কাজী শফিকুল দায়িত্বে বহাল তবিয়তে রাজনৈতিক ছত্রচ্ছায়া

আপডেট টাইম : ০১:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬