ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

ভূমিকম্পে ভেনিজুয়েলার তেল উত্তোলনে ‘কোনো প্রভাব পড়েনি’: ডেলসি

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, গত মাসে দেশটিতে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে তেল উত্তোলনে কোনো ধরনের ক্ষতির মুখে পড়েনি।

সোমবার তিনি জানান, বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুত থাকা ভেনেজুয়েলা বর্তমানে প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে, যা এক বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। চলতি বছর তেল খাতে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলেও সরকার আশাবাদী বলে জানান তিনি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির প্রধান রাজস্ব উৎস অপরিশোধিত তেল উত্তোলনের বড় অংশ হয় উত্তর-পশ্চিমাঞ্চলের মারাকাইবো হ্রদ এবং পূর্বাঞ্চলের ওরিনোকো বেল্ট এলাকায়।

গত ২৪ জুন ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উপকূলীয় লা গুয়াইরা রাজ্য ও এর কাছে রাজধানী কারাকাস এই দুই তেল উৎপাদন এলাকার মাঝামাঝি অবস্থানে রয়েছে।

গত দুই দশকে ভেনেজুয়েলার তেল উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। ২০০০ সালের শুরুর দিকে দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি উত্তোলন থেকে তা ২০২০ সালে নেমে আসে মাত্র ৩ লাখ ৫০ হাজার ব্যারেলে। এর পেছনে দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে সাবেক তেলমন্ত্রী রদ্রিগেজ তেল খাতে বড় ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেন, যার লক্ষ্য হচ্ছে বিদেশি বিনিয়োগ বাড়ানো। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হাতে  দেশটির  সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশটির নেতৃত্ব গ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

ভূমিকম্পে ভেনিজুয়েলার তেল উত্তোলনে ‘কোনো প্রভাব পড়েনি’: ডেলসি

আপডেট টাইম : ১১:৪২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬