ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

আলজেরিয়ায় এতিমখানায় অ/গ্নিকাণ্ডে ১১ জনের মৃ/ত্যু, আ/হ/ত ১৯

আলজেরিয়ার রাজধানীর উপকণ্ঠে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানি ও ১৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

আলজেরিয়া সিভিল ডিফেন্স বা আলজিরিয়ান সিভিল প্রটেকশন জানায়, আলজিয়ার্সের মোহাম্মাদিয়া জেলায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সদস্যরা এখনো কাজ করে যাচ্ছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংস্থাটি জানায়, ‘এ পর্যন্ত প্রাথমিক হিসাবে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’

তবে মৃতদের বয়স সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

আলজিয়ার্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে প্রধানমন্ত্রী সিফি ঘরিবকে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিতে দেখা গেছে।

আলজেরিয়ায় কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

আলজেরিয়ায় এতিমখানায় অ/গ্নিকাণ্ডে ১১ জনের মৃ/ত্যু, আ/হ/ত ১৯

আপডেট টাইম : ০৫:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬