ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পিরোজপুরের ভান্ডারী উপজেলার ধাওয়া ইউনিয়ন সভাপতি উপরে উপজেলা যুবদল সেক্রেটারি শামীমের নেতৃত্বে হামলা জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় বাংলাদেশ ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, তীব্র নিন্দা  ও প্রতিবাদ- জামায়াত বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল অসহায় বৃদ্ধকে শুকনো খাবার ও ব্যক্তিগত সহায়তা দিলেন শাহজাদপুর ইউএনও সাবরিনা শারমিন

প্রাক-মৌসুমের অগ্রগতিতে খুশি টটেনহ্যাম কোচ ডি জারবি

 সিডনিতে চেলসিকে ২-১ গোলে হারানোর পর প্রাক-মৌসুমের তিন ম্যাচে অপরাজিত থেকে লন্ডনে ফেরার পথে টটেনহ্যামের কোচ রবার্তো ডি জারবি বলেছেন, দলের পারফরম্যান্সের অনেক কিছুতেই তিনি খুশি।

নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের প্রস্তুতিতে এক সপ্তাহেরও বেশি সময় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে কাটিয়েছেন ইতালিয়ান কোচ। গত মৌসুমে ১৭তম হয়ে শেষ করা টটেনহ্যাম এবার আরও ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

অকল্যান্ড এফসিকে ২-০ গোলে হারানোর পর সিডনি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে টাইব্রেকারে জয় পেয়েছিল টটেনহ্যাম। শনিবার লন্ডনের প্রতিদ্বন্দ্বী চেলসির বিপক্ষে সাহসী জয়ও পেয়েছে তারা, যদিও দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে।

ডি জারবি বলেন, “আমি অনেক কিছুর জন্যই খুশি। প্রথমত, আমরা একসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০টি দিন কাটিয়েছি। আমরা খুব ভালোভাবে কাজ করেছি।”

তিনি আরও বলেন, “এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। লন্ডনে থাকা অন্য খেলোয়াড়দের সঙ্গেও কাজ করার জন্য মুখিয়ে আছি- রদ্রিগো বেনতানকুর, পাপে মাতার সার, মারকোস সেনেসি, মোহাম্মেদ কুদুস।”

বেনতানকুর, মাতার সার ও সেনেসি সবাই বিশ্বকাপে খেলেছেন। আর কুদুস চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন।

এই সফরে ডি জারবি বেশ কয়েকজন প্রতিশ্রুতশীল তরুণ খেলোয়াড়কে ম্যাচ খেলার সুযোগ দেওয়ার পাশাপাশি নতুন সাইনিং সান্দ্রো টোনালি, অ্যান্ডি রবার্টসন ও মার্কো পালেস্ত্রাকেও পরখ করে নেওয়ার সুযোগ পেয়েছেন।

চেলসির বিপক্ষে জয়ে টোনালি, আর্চি গ্রে, বেন ডেভিস, রবার্টসন ও লুকাস বার্গভাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন ডি জারবি। ম্যাচের ৯০তম মিনিটে রিশার্লিসনের গোলেই জয় নিশ্চিত হয় টটেনহ্যামের।

তবে ইতালিয়ান কোচ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ কয়েকজন তরুণের কথাও আলাদা করে বলেছেন।

তিনি বলেন, “তরুণ খেলোয়াড়দের নিয়ে আমি খুবই খুশি। মালাচি হার্ডি, রিও কায়েরেমাতেন, টাই হল, কোটা তাকাই- এই সময়ে তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারা খুব ভালো খেলোয়াড়।’

চেলসির বিপক্ষে দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র তিন মিনিট পর ডিফেন্ডার কেভিন ডানসোকে বেপরোয়া ফাউলের কারণে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। এরপরও টটেনহ্যাম যেভাবে নিজেদের ছন্দ ধরে রেখেছে, তাতে বিশেষভাবে সন্তুষ্ট ডি জারবি।

আগামী ২২ আগস্ট ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে টটেনহ্যাম। সেই ম্যাচেও একই রকম লড়াকু মানসিকতা দেখতে চান তিনি।

মৌসুম শুরুর আগে ঘরের মাঠে জার্মান ক্লাব টিএসজি হফেনহেমের বিপক্ষে পরপর দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পার্সরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

প্রাক-মৌসুমের অগ্রগতিতে খুশি টটেনহ্যাম কোচ ডি জারবি

আপডেট টাইম : ০৩:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬