স্টাফ রিপোর্টার: মোঃ আব্দুল আজিজ মিয়াঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ৬নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে সরগরম পরিবেশ। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার। এরই মধ্যে জনসেবা, উন্নয়ন ও সুশাসনের প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয়, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে এলাকায় নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলেও স্থানীয়রা জানান।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনই তিনি গণসংযোগ, মতবিনিময় সভা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন নিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন।
স্থানীয় অনেক ভোটারের ভাষ্য, মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি একজন আলোচিত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। নির্বাচিত হলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষ সমানভাবে পায়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কৃষক, শ্রমিক, শিক্ষক, যুবসমাজ, নারী ও প্রবীণসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করাই হবে আমার অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত বুড়াবুড়ি ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। এজন্য আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি বুড়াবুড়ি ইউনিয়নের সকল ভোটারের কাছে দোয়া, সহযোগিতা এবং তাঁদের মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















