ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কয়ড়া ইউনিয়নে আধা কিলোমিটার রাস্তা অস্থায়ীভাবে সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ সরকার চাপা কষ্টের গল্প ,একজন পুরুষের নীরব জীবন এই গল্প শাফায়াত ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু সরকার দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে: মাহদী আমিন আবারও পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর এবার বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া! সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী খুবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত গ্রিসের রাজধানীর কাছে দাবানল নিয়ন্ত্রণে,দাবানলে মৃত দম্পতি

আবারও পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক-পরমব্রত চট্টোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এ নতুন চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের সামনে আসবেন তারা। এমনটাই শোনা যাচ্ছে।

‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’ কিংবা ‘যকের ধন’ সিরিজের মতো জনপ্রিয় এবং ব্যবসা সফল চলচ্চিত্রে পরমব্রত ও কোয়েল জুটির রসায়ন দর্শকদের দারুণভাবে আপ্লুত করেছিল। এর আগে পরমব্রতের পরিচালনায়ও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন কোয়েল।

সাম্প্রতিক সময়ে কোয়েল মল্লিক অভিনীত ‘স্বার্থপর’ ছবিটি সফলতা পেয়েছে এবং পরমব্রতকে দেখা গেছে ‘হাওয়া বদল টু’ সিনেমায়। ফলে ওটিটি প্ল্যাটফর্মে এই দুই তারকার নতুন সফর নিয়ে ইতিমধ্যেই টলিউডপাড়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

ইন্ডাস্ট্রি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরমব্রতের পরিচালনায় হইচই স্টুডিওজের নতুন সিনেমার নাম হতে পারে ‘বীর পুরুষ’। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালকের ভূমিকাও সামলাবেন পরমব্রত নিজে।

ইতোমধ্যে ছবিটির চিত্রগ্রহণ শুরু হয়েছে বলে গুঞ্জন থাকলেও এ বিষয়ে পরমব্রত বা কোয়েল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের মতো শিল্পীরা থাকতে পারেন বলে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কয়ড়া ইউনিয়নে আধা কিলোমিটার রাস্তা অস্থায়ীভাবে সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ সরকার

আবারও পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি

আপডেট টাইম : ০৪:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬